শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

প্রচারণা সভায় সিভিল সার্জন নুরুল হক ॥ হবিগঞ্জ জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৯৬ কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা ॥ টিকা পাবেন ১০ থেকে ১৪ বছর বয়সীরা

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ৭৯১ জন নারী। আর প্রতি ১ লাখে আক্রান্ত হন ১১ জন। বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সারের হার দিন দিন বেড়েই চলেছে। এ রোগের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক।
গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. কলিম উল্লাহ সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ দিব্যেন্দু রায় রাজীব ও মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শরীফ মো. সানজিদ জামান। সভায় জানানো হয়, জেলায় ১ লাখ ১৮ হাজার ৯৯৬ নারীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেয়া হবে। ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম বছরব্যাপী চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com