শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেলেন মাধবপুরের আয়েশা আক্তার

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার কৃতি সন্তান এডভোকেট আয়েশা আক্তার সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। এডভোকেট আয়েশা আক্তার দীর্ঘদিন সুনামের সাথে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে বহু মামলার সস্পাদন করেছেন। তিনি মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মরহুম হাজি আজিজুর রহমানের বড় কন্যা ও মাধবপুর বাজারের ব্যবসায়ী ফারুক রানার ছোট বোন।
উল্লেখ্য, বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে গত ১৩ আগস্টের আগে নিয়োগ হওয়া সব ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com