শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালিয়াপুরে বিষাক্রান্ত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে হৃদয় মিয়া (৩০) নামের এক যুবক বিষাক্রান্ত অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সে মারা যায়। সে ওই এলাকার সুরুজ আলীর পুত্র। জানা যায়, ওই এলাকায় সে একটি কম্পিউটার কম্পোজ ও ছবি তোলার ব্যবসা করতো। গতকাল সন্ধ্যায় বিষ পান করে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে বিষাক্রান্ত হৃদয়কে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে। এক পর্যায়ে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। মৃত হৃদয়ের পরিবারের লোকজন জানান, বিষাক্রান্ত অবস্থায় হৃদয়কে আমরা হাসপাতালে নিয়ে আসি। হৃদয়ের দেহে বিষ ছড়িয়ে পড়ে আশংকাজনক অবস্থায় তার মৃত্যু হয়। যদি চিকিৎসকরা দ্রুত সেবা প্রদান করত তাহলে হয়ত হৃদয় আজ আমাদের মাঝে বেঁচে থাকত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com