শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে উপজেলা পরিষদের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে উপজেলা পরিষদের ভূমি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মার্ণের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা পরিষদের নজরে এলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এ নিয়ে রোববার (২৫ আগস্ট) গৃহ নির্মাণকারী আ. রহমানের সঙ্গে কাগজ-পত্র নিয়ে চুল-ছেঁড়া অনুসন্ধান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। জমির মালিকানা প্রমান করতে ব্যর্থ হলে শেষ অবধি অবৈধ দখলকারীকে উচ্ছেদ করল উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি উচ্ছেদ এর বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ দখলকারীকে তার বৈধতা প্রমান করতে না পারায় অবৈধ দখলকারীকে উচ্ছেদ করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে আ. রহমান তার লোকজন নিয়ে উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে খালি জায়গায় একটি টিনের চাপড়া ঘর নির্মাণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, ‘বৃহস্পতিবার অফিস ছুটির পর আ. রহমান নামে এক ব্যক্তি গোপনে টিনের চাপড়া ঘর নির্মাণ করেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান কে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে গৃহ নির্মাণকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে বলা হয়েছে।
এ বিষয়ে আ. রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমি রেজিস্টারী দলিল মূলে ওই ভূমির মালিক এবং আদালতের রায়ে আমি জমি পেয়েছি। বিগত জরিপে কার নামে আর এস রেকর্ড হয়েছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা পরিষদের নামে আর এস রেকর্ড হয়েছে। জমির নাম খারিজ করেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, নামজারী খারিজ করি নাই তবে এস এ খতিয়ান আমার নামে রয়েছে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com