রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বন্যা দুর্গতের পাশে দাড়িয়েছেন লন্ডন প্রবাসী মোঃ আবু তাহের

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন থেকে বন্যা দুর্গতের পাশে দাড়িয়েছেন নবীগঞ্জ উপজেলা বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী মোঃ আবু তাহের। জানা যায় গতকাল রবিবার হবিগঞ্জের বন্যা দুর্গত রিচি ইউনিয়নের রিচি উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র, সুলতান মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র, কামড়াপুর ব্রীজ সংলগ্ন বস্তি সহ ২০৪টি পরিবারের মধ্যে ছিড়া, মুরি, চিনি, ওর স্যালাইন, অলিম্পিক কোম্পানীর টুস্ট্র, গ্যাস লাইট, মমসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, মোঃ ইকবাল তালুকদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জলিল মিয়া, রাশেদ চৌধুরী, নুরুল প্রমুখ। উল্লেখ্য- মোঃ আবু তাহের ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা ও লন্ডনস্থ তাদের বন্ধু মহলের পক্ষ থেকে ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়। এগুলি তদারকি করেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com