শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রা স্থগিত

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আগামী ২৬ আগষ্ট সোমবার অনুষ্ঠিতব্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাফধরষ্টমী উদযাপনের শোভাযাত্রা স্থগিত ঘোষণা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। সেই সাথে শোভাযাত্রার খরচের সমুদয় টাকা বন্যা দুর্গতদের মাঝে বিতরণের সিদ্ধান্তও নেয়া হয়। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু জানান, দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি বিবেচনায় তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিজ নিজ অবস্থানে থেকে বানভাসী মানুষের দুঃখ লাঘবে ঈশ্বরের কাছে প্রার্থনার আহবান জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com