সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মার্চেন্ট এসোসিয়েশনের বিবৃতি ॥ শহরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়নি

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তি পরিস্থিতিতে হবিগঞ্জ শহরে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের মত কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। গতকাল শনিবার সংবাদপত্রে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও প্রশিক্ষণ সম্পাদক মুরাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন। তারপরও যদি কোনো দুস্কৃতিকারী কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার চেষ্টা করে তাহলে সকল ব্যবসায়ীকে নিয়ে আমরা প্রতিহত করবো। ইতিমধ্যে শহরের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ রাতভর তদারকি করছেন। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তায় সার্বণিক কাজ করছি। কোনো ব্যবসায়ীকে কোনো দুস্কৃতিকারী হুমকি দিলে, বা কোনো ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগলে সাথে সাথে মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com