বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে শহরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুর্নীতি হঠাও-দেশ বাঁচাও। খেলাপী ঋণ ও লুটের অর্থ উদ্ধার কর। দ্রব্যমূল্যের দাম কমাও, বামপন্থার পথ ধর। হবিগঞ্জ বিদ্যুৎ অফিসকে লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জেলা সিপিবির। অন্যথায় আন্দোলন। এই দাবীতে গতকাল ২৭ জুন বিকাল ৫টায় আরডি হলের সামনে জেলা সিপিবির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন- জেলা সিপিবির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুরলী ধর দাশ, শ্রমিক নেতা পলাশ চৌধুরী, মারফত আলী, খলিলুর রহমান, ছাত্র ইউনিয়ন নেতা ইমদাদ মোহাম্মদ প্রমুখ। সভাপ পরিচালনা করেন উপজেলা সিপিবি নেতা রনজন কুমার রায়। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, জেলা উদীচী নেতা বন্ধু মঙ্গল রায়, সিপিবি নেতা আজমান আহমেদ, জন্টু সরকার, আহাদ মিয়া, রঞ্জু সরকার, অনিবাশ সরকার, আবুল হাসেন, জালাল উদ্দিন তালুকদার, কাজল চক্রবর্তী, আলমগীর মিয়া, সুমন মিয়া, আলী হোসেন, আছকির মিয়া, সেলিম মিয়া, মুজিবুর রহমান, আলফু মিয়া, আনোয়ার আলী প্রমুখ। সভায় বক্তাগণ উল্লেখিত গণদাবী মেনে নেয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com