মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস ছামাদ (১৯) নামে ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আব্দুস ছামাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুস ছামাদ দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ জানায়- শুক্রবার গভীররাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ ফকিরের নেতৃত্বে একদল পুলিশ দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ৭/৯(১) এর পলাতক আসামী আব্দুস ছামাদ (১৯)কে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com