বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের হার্ভেস্টার নেত্রকোনায় ভুল শিকার করে মুছলেকা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত মঙ্গলবার (৭ মে) সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায় ৭০% ভর্তুকিতে নবীগঞ্জে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার (ধানা কাটা) মেশিন বিতরণ করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সিরাজ মিয়া লটারিতে বিজয়ী হয়ে একটি কম্বাইন হারভেস্টার মেশিন পান। তিনি মেশিনটি নীতিমালা লঙ্গণ করে নেত্রকোনায় ধান কাটার জন্য নিয়ে যান। ঘটনাটি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অবগত হলে তিনি তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জের কৃষি অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এরপরেই নবীগঞ্জ কৃষি অফিসের নির্দেশে সিরাজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে নেত্রকোনা থেকে মেশিনটি ফেরত আনতে বলা হলে তিনি তা ফেরত নিয়ে আসেন। পরবর্তীতে হারভেস্টার মালিক মোঃ সিরাজ মিয়া ভূল শিকার করে মুচলেকা প্রদান করে ক্ষমা প্রার্থী হয়েছেন। তিনি ভবিষ্যৎে এ ধরনের নিতীমালা বিরোধী কোন কার্যকলাপ করবেন না বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com