শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বঙ্গবন্ধুর প্রতি জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণের পর তিনি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে গিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির তাঁর সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতার ইতিহাস বয়ে বেড়ানো সেই বাড়ি পরির্দশন করেন এমপি আবু জাহির ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার। তাঁরা জাতির পিতার ব্যবহৃত কক্ষ ও জিনিসপত্র পর্যবেক্ষণ করেছেন। এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com