বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লন্ডনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে হবিগঞ্জের কৃতি সন্তান শাহজাহান কবিরের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হবিগঞ্জের কৃতি সন্তান শাহজাহান কবির। গতকাল বুধবার লন্ডনের হোটেল সেন্ট প্যাঙ্কার্সে রাষ্ট্রপতির অভ্যর্থনা কে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি সংগঠক শাহজাহান কবির তাঁর নিজ জেলা হবিগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বিলেতে হবিগঞ্জের কমিউনিটি সম্পর্কে অবহিত করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী ও সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব মোঃ ওবায়দুল ইসলাম খান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এক সপ্তাহের সফরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সস্ত্রীক যুক্তরাজ্য সফরে যান। গতকাল রাষ্ট্রপতি, তাঁর সহধর্মিনী ও বঙ্গভবন বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা শাহজাহান কবির রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বিদায় জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com