শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ডুবাঐ বাজার থেকে ১টি নোহাসহ গাড়িচোর চক্রের দুই সদস্য আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজার থেকে একটি নোহাসহ আন্তঃজেলা গাড়িচোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার গভীর রাতে ডিবির ওসি নুর হোসেন মামুনের নির্দেশে এসআই আলমগীর ও সত্যজিতের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গাড়ি জব্দ করা হয়। আটকরা হল উপজেলার নসরতপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন, গোকুলপুর গ্রামের লক্ষ্মিকান্ত দেবের পুত্র অলক দেবনাথ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানায়, নোহার নং ঢাকা-মেট্রো-চ-১৩৩৭০০। যার মূল্য অনুমান ৭ লক্ষ টাকা। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com