সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গে ভ্র্যাম্যমান আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার ও আদর্শবাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
এসময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করায় ১২টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একযোগে অভিযান পরিচালনাকালে বেশীর ভাগ পেঁয়াজ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, সরকার নির্ধারিত মূল্য ১২৫ টাকা দরে সকল ব্যবসায়ীকে পেঁয়াজ বিক্রি করতে হবে। অন্যথায় আইন অমান্যকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়া সবজি থেকে শুরু করে প্রত্যেক ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করেছেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com