শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে যুবতীকে যৌন হয়রানীর অভিযোগে আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে এক যুবতীকে জোরপূর্বক যৌন হয়রানীর অভিযোগে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন।
মামলার বিবরণ ও যুবতী সূত্রে জানা যায়, ওই যুবতী নিজ বাড়ী বাগাউড়া থেকে ফার্মবাজারে সেলাই প্রশিক্ষণ করার জন্য নিয়মিত যাতায়াত করেন। সেই সুযোগে কামরাখাইড় গ্রামের আয়নাল মিয়ার ছেলে খালিছ মিয়ার কু-দৃষ্টি পড়ে ওই যুবতী। সে প্রায় সময়ই রাস্তায় গতিরোধ করে কু প্রস্তাব দিয়ে আসছিল। যুবতী এতে সায় না দেয়ায় খালিছ মিয়া আরও বেপোরোয়া হয়ে উঠে।
গত ১৩ অক্টোবর যুবতী পার্শবর্তী জগন্নাথপুর থানায় অবস্থিত তার নানার বাড়ী রৌয়াইল গ্রামে যাচ্ছিল। সে ফার্ম বাজারের উত্তরে মহাজন বাড়ীর রাস্তার সামনে যাওয়া মাত্র খালিছ মিয়া তার সহযোগীদের নিয়ে জোড়পূর্বক হাত ধরে শ্লীলতাহানী করতে থাকে। তখন তার সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খালিছ মিয়া হুমকী দিয়ে চলে যায়।
যুবতী জানায়, খালিছ মিয়া ফোন করে মামলা তুলে না নিলে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com