শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

নবীগঞ্জে জোর পূর্বক বাসা থেকে ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে জোর পূর্বক ভাড়া বাসা থেকে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার অভিযোগে উঠছে। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের আছদ্দর মিয়ার পুত্র মোঃ মকসুদ মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মকসুদ মিয়াকে কালাভরপুর গ্রামের মৃত সুলেমান খানের পুত্র মোঃ ছালামত খান বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে ভোক্তভোগী গত ০১/১১/২০২৩ইং তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এর জের ধরে মোঃ মকসুদ মিয়া ভাড়া বাসার মালিককে চাপ সৃষ্টি করে বাসা থেকে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার জন্য। গত ১০/১১/২০২৩ইং তারিখ রাত ১:৫০ মিনিটে মোঃ ছালামত খান ভাড়া বাসায় এসে বাসার সাটারে তালাবদ্ধ করে রাখে। এ সময় মোঃ মকসুদ মিয়ার চিৎকারে ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পাশের বাসার ফজলু মিয়া এগিয়ে এসে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে তাকে বের করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com