শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের পচাঁ-বাসী খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।
জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছে আঞ্চলিক অফিস।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার জানান, সকালে তদন্তের বিষয়টি জানতে পেরেছি। আগামী ৭ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবো।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পচাঁবাসী খাবার দেওয়ার বিষয়ে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com