শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জব প্রতিনিধি ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল মুকিত চৌধুরী। তিনি গতকাল রবিবার দিনভর সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীরদিনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ টিরও বেশি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতাদের কাছে তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুকিত চৌধুরী সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করছে। এ সময় তাঁর সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com