শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমানের সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে সফররত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জালালাবাদ এসোশিয়েশন ঢাকার সদস্য বদরুল ইসলাম শোয়েব ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান এর সাথে ইউকে জালালাবাদ

এসোসিয়েশন এর উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। গত ৯ অক্টোবর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহানুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সম্পাদক দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, গাজীউর রহমান গাজী, তারাউল ইসলাম, রাকিবুল ইসলাম, জালাল আহমেদ, আব্দুস সালাম, ময়নুল হক, আবদুল আজিজ ফারুক, এম এ মজনু, ফিরুজুল হক, মাহবুব আহমেদ রাজু, মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহেল, সাহেদ আহমেদ, আসাদ উদ্দিন, শাব্বির আহমেদ, জাকির হুসেন, জুবের আহমেদ, রফি আহমেদ সীবা চৌধুরী, জুবের আহমেদ জীবন, মারুফ আহমেদ, একলিম চৌধুরী, হাফছা ইসলাম নুর, জাবের আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জালালাবাদ এসোশিয়েশন ঢাকার সদস্য বদরুল ইসলাম শোয়েব ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমানকে ইউকে জালালাবাদ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com