শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে নোয়াহাটি এলাকায় সৃষ্ট সমস্যার সমাধান ৫ ফুটের রাস্তা ১০ ফুট প্রশস্থ করা হবে

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে নোয়াহাটি এলাকার রাস্তা প্রশস্ত করনে আর কোন বাধা রইল না। গতকাল মঙ্গলবার মেয়র আতাউর রহমান সেলিম নিজে উপস্থিত থেকে জালালাবাদ গ্রামের মুরুব্বি ও বিসমিল্লাহ পরিবহনের মালিক মোঃ আবদুস শহীদ ছালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রিচি গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুর রহমান, প্যানেল মেয়র মোঃ জাহির উদ্দিন, নোয়াহাটি গ্রামের বিশিষ্ট মুরুব্বি বিমল দত্ত সহ অন্যান্য এলাকাবাসীদের নিয়ে অপ্রত্যাশিত ঘটনা ও ভুল বুঝাবুঝির অবসান হয়। নোয়াহাটির প্রবেশ মুখে রাস্তা প্রশস্তকরন নিয়ে প্রায় ৪ মাস পূর্বে পিয়ারা ম্যানশনের মালিক মোতাহার হোসেন রিজু’র আপত্তিতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। নোয়াহাটি গ্রামের ভিতরে রাস্তা ৫ ফুট থেকে ১০ ফুটে প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীদের নিয়ে পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে নিজেদের জায়গায় ছাড় দিয়ে ১০ ফুট প্রশস্তকরনের সিদ্ধান্ত হয়। পুরো এলাকায় ১০ ফুট রাস্তা হলেও প্রবেশমুখে বাঁধার কারনে সম্পূর্ন রাস্তা এতদিন অনিশ্চিয়তার মধ্যে ছিল। অবশেষে মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে সকল পক্ষের সমঝোতার মধ্যে রাস্তা প্রশস্তকরণের সিদ্ধান্ত হয়। ফলে নোয়াহাটিতে এখন ফায়ার সার্ভিস, এ্যাম্বুল্যান্স সহ জরুরী প্রয়োজনে গাড়ি প্রবেশে আর বাধা রইল না। ৪ মাস পূর্বের অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের নামে বিভিন্ন রকম মিথ্যা ও অপপ্রচার হয়েছিল। মঙ্গলবারের উদ্যোগে এ বিভ্রান্তির অবসান হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com