শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের সাথে নবগঠিত ২নং বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতনিমিয় করেছে নবগঠিত ২নং বদলপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পাহাড়পুর বাজারে ২নং বদলপুর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি হোসাইন আহমেদ এবং সম্পাদক রাসেল চন্দ্র দাসের নেতৃবৃন্দকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সাথে এই মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- হীরালাল দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস, সাংগঠনিক সম্পাদক বাদল তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেন্দ্র চন্দ্র দাস, বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ কুমার দাস, আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পান্না রায় রাহুল, বদলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রনজিৎ দাসসহ বদলপুরের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু এবং সম্পাদক তোফাজ্জল হোসেন অনিকের স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে হোসাইন আহমেদকে সভাপতি এবং রাসেল চন্দ্র দাসকে সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ২নং বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com