শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে জোড়া খুন ॥ ইউসুফ আলীর হত্যার ঘটনায় ৪৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার রাতে নিহত ইউসুফ আলীর ছোট ভাই সুজন আহমেদ বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি রেখে বাহুবল মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত ৪ আসামিকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। মামলায় বাদী উল্লেখ করেন, বিবাদীদের সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কিছু মামলাও চলমান আছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাদের মালিকাধীন পেট্টোল পাম্প থেকে বাদী ও তার বড় ভাই ইউসুফ আলীসহ কয়েকজন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে গ্রামের মৃত রজব আলীর বাড়ির সামনে পৌছলে বিবাদীগণ প্রাণনাশক দেশীয় অস্ত্রাদি নিয়ে তাদের উপর হামলা চালায়। এ হামলায় বাদী ও তার বড় ভাই ইউসুফ আলী ও অন্যান্যরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর বড় ভাই ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ইউসুফ আলী হত্যা মামলার এজাহারভূক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের আবুল মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (২০), মকছুদ আলীর পুত্র সাজু মিয়া (১৯), সানু মিয়ার পুত্র মোঃ মোবাশ্বির (১৯) ও মানিক মিয়ার পুত্র অলিউর রহমান (১৯)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com