শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে যেন পৌরবাসী বিশুদ্ধ পানি পেয়ে যান, সেজন্য আমি আমার পরিষদকে নিয়ে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই বছরের মধ্যেই পৌনে দুইশত কোটি টাকা ব্যয়ে বাইপাস রাস্তা নির্মিত হবে।’ তিনি পৌরসভার কার্যক্রমে পৌরকরের প্রতি গুরুত্ব আরোপ করে পৌরনাগরিকদের পৌরকর প্রদান করার আহŸান জানান। পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, প্রায় পৌনে ২৫ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ শুরু হয়েছে যার ফলে পৌরসভার ড্রেনেজ সমস্যা অনেকটাই লাঘব হবে। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশনের স্থানের ব্যবস্থা হয়ে গেছে যা শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গতকাল ৩০ আগস্ট সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার কফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ নয়-মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জোনায়েদ আলম ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া। বক্তব্য রাখেন- পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো নানু মিয়া, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ খাঁন, পল্লী বিদ্যুৎ প্রতিনিধি মাসুদুর রহমান, সড়ক ও জনপথ প্রতিনিধি কনক বিশ্বাস, সমাজ সেবক মনর উদ্দিন, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, সাবেক সংরক্ষিত কাউন্সিলর যুথিকা রাণী দাশ, মাজেদা বেগম, রিপা বেগম, ফুলন দাশ, রিপা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নবনিযুক্ত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাবেক মেম্বার বশীর আহমদ চৌধুরী, সাবেক সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সহকারী কর নির্ধারক উমা বণিক, কার্য সহকারী আবুু মুসা, শেখ আল আমিন, জনি আহমদ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও টিএলসিসির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিসের কেএম আবুবকর সিদ্দিক ও পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com