মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ গত ২ আগষ্ট রাতে শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় মোটর সাইকেল আরোহী আজমিরীগঞ্জ উপজেলার যশকেশরী গ্রামের মৃত ছুরত আলীর পুত্র মোঃ দুলাল মিয়া (৪৭) আটক করে। পুলিশ তার দেহ তল্লাসী করে ৩৫ পিস ইয়াবা মাদক বিক্রির ৫ হাজার ৩ শত টাকা পাওয়া যায়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করা হয়।
পুলিশ জানায়, মোঃ দুলাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মাদক মামলাসহ ডাকাতির প্রস্তুতির মামলার রয়েছে। এ ঘটনায় এসআই ফুয়াদ আহমেদ বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com