বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বহুল প্রচারিত লাখো পাঠকের আস্থার প্রতীক দৈনিক যায়যায়দিন এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং উপজেলা ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালামের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার সমিতির সভাপতি মোস্তাক আহমেদ মিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, দৈনিক সময় পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান, সাংবাদিক আব্দুল মুহিত, ছনি চৌধুরী, টিকাদার বদরুজ্জামান প্রমূখ।
২০০৬ সালের আজকের এ দিনে যায়যায়দিন সাপ্তাহিক থেকে দৈনিক হিসেবে যাত্রা শুরু করে। এ দীর্ঘ সময়ে দৈনিক যায়যায়দিন নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে একটি দায়িত্বশীল জাতিয় দৈনিক হিসেবে অগণিত পাঠকের হৃদয় জয় করে ১৮ বছরে পদার্পন করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com