শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের শেরপুর গ্রামে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ৪২ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৪২ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, দেবপাড়া ইউনিয়নের মাঠ বনগাও গ্রামের আঃ ওয়াহাবের পুত্র শামিম মিয়া (২০) ও করগাও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের কবির মিয়ার পুত্র বাবুল মিয়া ওরফে মোজাক্কির।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই শাহিনুর আলম, এ.এস.আই লোকেশ চন্দ্র দাস ও এ.এস.আই আতাউল গনীর নেতৃত্বে একদল পুলিশ ইমামগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের একটি পরিত্যক্ত দোকান থেকে শামিম মিয়া ও বাবুল মিয়া ওরফে মোজাক্কির কে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শামস উদ্দিন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com