শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়ায় কমিটি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গণে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে বিদ্যমান দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে সদস্য সচিব রত্নদীপ দাস রাজুকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুত্রে জানা যায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ ১৩ ইউনিয়নের কাউন্সিলার গণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত হন। এ সময় ৬নং কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় তার ভোটকে প্রদান করবে এ নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিন্দ্বন্দ্বী দু’প্রার্থী উত্তম কুমার পাল হিমেল ও গৌতম রায় এর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের দুর্গা চরন দেব এর ছেলে প্রানেশ চন্দ্র দেব (৪৮) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মুক্তাহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে রত্নদ্বীপ দাস রাজু (৩২) এবং ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌকি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে সমিরন দাস (৪৫) গুরুতর আহত হয়। এ সময় কিছু চেয়ার ভাংচুর হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্নদ্বীপ দাস রাজুকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com