শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

এ্যাডঃ সেলিমের বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় নেতৃৃৃবৃন্দের নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিমের বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এডঃ মোঃ এনামুল হক সেলিম বিগত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। তারা এডভোকেট মো. এনামুল হক সেলিমের বাসায় অজ্ঞাত সন্ত্রাসী/দুষ্কৃতকারী কর্তৃক বোমা হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে উক্ত ঘটনায় সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওয়তায় আনার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোড় দাবী জানান।
অপর এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বিএনপির একজন অগ্র সৈনিক। সরকার দলের নানা অত্যাচার ও জেল-জুলুমের শিকার হয়ে তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা বিএনপি সু-সংগঠিত ও শক্তিশালী। তাকে দমন করতেই তার বাসায় এই ধরণের জঘণ্য কাজ করেছে অজ্ঞাত সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীরা। তিনি বলেন, ষড়যন্ত্র করে এডঃ এনামুল হক সেলিমকে দমানো যাবে না। এতে বিএনপি নেতাকর্মীরা আরো শক্তিশালী হবে। দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই ধরণের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com