শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জের নছরতপুরে বাস চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নসরতপুরে বাস চাপায় কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নসরতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালা মিয়া নসরতপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, কালা মিয়া মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয় দিকে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
ওসি নাজমুল জানান, পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি আটক করার পর চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com