শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে একের পর এক মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ৬ মাসে প্রায় ২০টি মোটর সাইকেল চুরি হলেও উদ্ধার হয়নি একটিও। চোর ধরা পড়লেও কিছুদিন পর আবারও বেরিয়ে এসে এসব অপকর্মে জড়িয়ে পড়ে। ইতোমধ্যে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বহুলা গ্রামের চোর রিপন, আষেড়া ফান্দ্রাইল গ্রামের রিপন আহমেদকে গ্রেফতার করে। কিন্তু বহুলা গ্রামের রিপন জামিনে এসে চুরিতে জড়িয়ে পড়ে। কিন্তু অপর রিপন এখনও কিশোরগঞ্জ কারাগারে রয়েছে।
সম্প্রতি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর একটি পালসার, ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের এফজেড, বৈশাখী টিভির প্রতিনিধি সাইফুর রহমান তারেকের ডিসকভার, সাংবাদিক কাজি মিজানের পালসার এবং সবশেষ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিমের হিরো গ্লামারসহ আইনজীবি, পুলিশ, ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন লোকের বেশ কিছু মোটর সাইকেল চুরি হয়। থানায় গেলে শুধু জিডি ও অভিযোগ করতে বলা হয়। কিন্তু পুলিশ আদৌ একটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বরাবরের মতো জানানো হয়, কাজ করে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে এমএ হাকিম সদর থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে এসআই হেমায়েত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আশা করি সুফল মিলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com