বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বিলুপ্তির পথে ঐতিহ্যের বৈশাখী মেলা

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কালের বিবর্তনে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা (বান্নী)। এই মেলা বহু কাল থেকে কালান্তরে সনাতন ধর্মাবলম্বীদের রীতিতে পহেলা বৈশাখের দিনে বিশাল এক মেলা (বান্নী) বসে। এই মেলায় দূরদূরান্ত হতে বিক্রেতা ও ক্রেতারা এসে অংশ গ্রহণ করে।
বর্তমানে জায়গা সংকট, বাসাবাড়ি নির্মাণে বহু কালের ঐতিহ্যবাহী এই মেলার চিত্র এখন বিলুপ্তি হতে চলছে। গত ২রা বৈশাখ (শনিবার) চুনারুঘাট পৌরশহর নিয়ে বিশাল এক মেলা (বান্নী) অনুষ্ঠিত হয়েছে। মেলায় ছিল ছোট বাচ্চা-শিশুদের আনন্দ দেওয়ার জন্য নাগরদোলা ও রঙ বেরঙ্গের খেলনা সামগ্রী, চারুকারু, কাঠের তৈরি আসবাপত্র, বাঁশ ও বেতের তৈরি নানান সৌখিন জিনিসপত্র, কৃষি যন্ত্রপাতিসহ কামারদের তৈরি দা, বটি, ছুরি, কুদাল, কুড়াল, কাস্তে, কাচি, ঘুটনি ইত্যাদি। কুমারদের তৈরি মাটির বিভিন্ন ধরনের ব্যবহারের তৈজসপত্র ও মাটির পুতুল, সিংহ, বাঘ, ঘোড়া, হাতি, হরিণ, খরগোশ, ঠুলিমুছি, টাকা রাখার ব্যাংক ও মূর্তি ইত্যাদি। লাঙ্গল-জোয়াল, ঘাইল-চিয়া, মই, মাছ ধরার জাল, হাত পাখা, রমনীদের কসমেটিকস সামগ্রী, খই-উখড়া, তিললাই-বাতাসা, তরমুজ, দই-টকদইসহ বিভিন্ন রকমের আইটেম নিয়ে হাজির হয়েছেন। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, মানুষের উপস্থিতি থাকলেও বেচাকেনার চাহিদা কম। তার উপর রমজান মাস, বয়ে যাচ্ছে এ উপজেলায় তীব্র গরম। উপজেলার ছোট বড় বিভিন্ন হাটবাজারে বসে মেলা (বান্নী)। সেই হিসেবে উপজেলাসহ বিভিন্ন স্থানের মানুষের আনাগোনা কমে গেছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, জায়গা সমস্যা, বাসাবাড়ি নির্মাণ, ধানের জমি থাকায় মেলা তার ঐতিহ্য দিন দিন হারিয়ে ফেলছে। এই মেলা (বান্নী) চুনারুঘাট পৌরশহর বাজারেই এখন অনুষ্ঠিত হয়ে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, উপজেলায় পুরো বৈশাখ মাস জুড়েই চলবে বিভিন্ন স্থানে বৈশাখী মেলা। উপজেলা প্রশাসন বৈশাখী মেলাকে ঘিরে গ্রহণ করছেন বিভিন্ন পদক্ষেপ। এদিকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকা ছিল প্রসংশনীয়। এই মেলা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com