শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গের তালিবপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের তালিবপুর গ্রামে ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ রয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষ হয়। সূত্রে জানা যায়, গত শনিবার ওই গ্রামের হান্নান মিয়া তার ধান কাঠেন। পরবর্তীতে নৌকা যোগে ধান নিয়ে আসার সময় এনামুলের জমির ধান নষ্ট করে ফেলে। এ নিয়ে হান্নান মিয়ার সাথে এনামুলের কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে এনামুলকে হান্নান গংরা মারধোর করে। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে।
এই ঘটনার জের ধরে গতকাল রবিবার এনামুল মিয়ার নাতি রাজন মিয়া মাদ্রাসায় যাবার পথে হান্নান মিয়ার পক্ষের লোকজন তাকে মারধোর করে। এ নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে রুফুল আমিন (২২), জাবের মিয়া (২৫), সাইদুর মিয়া (৩৫), সোহান মিয়া (২৭), মান্ডাজ মিয়া (৫৫) গুরুতর আহত হন। টেটাবৃদ্ধ অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানেও ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com