শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ বার লাইব্রেরীর প্রধান শাখায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান এর সভাপতিত্বে এবং পৌর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সদস্য সচিব আবুল হোসেন জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বানিয়াচং উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ সংগঠনের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ইফতার মাহফিলে সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com