সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের বড় বোন আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের মতা দান করেন।” বিএনপি মহাসচিব শোকবার্তায় আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
এক বাণীতে তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com