শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাওছারের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। গতকাল রবিবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুর রহিম কাওছারের নেতৃত্বে হবিগঞ্জ শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে যুবলীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন। মিছিলটি চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে হবিগঞ্জ পৌর টাউন হল পর্যন্ত প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুর রহিম কাওছার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে, বিএনপি জামাত ও তাদের সন্ত্রাসী বাহিনী দেশে একটি অুিস্থতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে’। তিনি বলেন, ‘আমরা বিএনপি জামাতের যেকোনো ধরনের অরাজকতা রুখে দিতে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ স্যার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে রাজপথে থেকেই মোকাবিলা করবো এবং দেশরত্ন শেখ হাসিনাকে আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী করেই ঘরে ফিরবো’-ইনশা আল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com