শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহীদ জিয়ার আদর্শই গনতন্ত্রের মুক্তির একমাত্র পথ-এডঃ এনামুল হক সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ১৯ জানুয়ারী বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা আইনজীবি ফোরাম নেতা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, গোপায়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, ডা. আব্দুস সালাম, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, সদর উপজেলা তাঁতীদল আহবায়ক জিল্লুর রহমান জিলু, বিএনপি নেতা, মোঃ ইসহাক মিয়া, এমরান আলী, সুব্রত বৈষ্ণব, পৌর তাঁতীদল আহবায়ক লিটন সরকার, জেলা স্বেচ্ছাসেবকদল সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সুমন মিয়া, মীর সাজু, তুরাব আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ সোহেল, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, পৌর বিএনপি সদস্য নুরুজ্জামান পলাশ, জেলা যুবদল নেতা উজ্জ্বল আহমেদ, মোঃ লিটন মিয়া, জিয়াউল হক ফয়সল, মজনু শাহ্, শেখ রাসেল, শহ্ আলম ইমরান, জয়নাল আবেদীন, ওয়াহিদ মিয়া, রবিন আহমেদ, ইমতিয়াজ, সফিক মিয়া, কাজল মিয়া, জুয়েল মিয়া প্রমূখ। উক্ত আলোচনা সভায় এনামুল হক সেলিম বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে এক বিরল ব্যক্তিত্ব ও নেতৃত্বের অধিকারী ছিলেন। বর্তমান গুম, খুন, জনগনের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার সহ জনগনের চরম দূর্বিষহ জীবনযাপনের বাংলাদেশের বাস্তবতায় সততার অনন্য দৃষ্টান্ত -শহীদ জিয়ার আদর্শ দলমত নির্বিশেষে সকলকে অনুসরণ করে স্বাধীন সার্বভৌম গনতান্ত্রিক বাংলাদেশ ও গনতন্ত্রের মুক্তির কাফেলায় সামিল হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com