শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হাসপাতালে শতাধিক ভর্তি ॥ নবজাতকের মৃত্যু জেলাজুড়ে শৈত্যপ্রবাহ বাড়ছে ঠান্ডাজনিত রোগ

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জ জেলায়ও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত দুইদিন ধরে ঘন কুয়াশার কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই হবিগঞ্জ থেকে আংশিক যানবাহন বিভিন্ন উপজেলায় অবস্থান করছে। তবে ছোটখাটো যানবাহন তেমন একটা চলাচল করছে না। এদিকে দরিদ্র মানুষরা শীতের কারণে ঘর থেকে বাহির হচ্ছে না। আবার কেউ কেউ দিনে রাতে আগুন পোহাতে সময় কাটাচ্ছেন। দরিদ্র মানুষ শীতবস্ত্র কিনতে হকার্স মার্কেটে ভিড় করছেন। কম দামে কাপড় কিনে সন্তানদের শীত নিবারণ করছেন। তবে তাদের অভিযোগ জনপ্রতিনিধি কিংবা প্রশাসনসহ কেউই এই শীতে তাদের পাশে এসে দাড়াচ্ছেন না। শৈত্য প্রবাহের কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই দেখা দিয়েছে। গত তিনদিনে প্রায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঠান্ডাজনিত কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে। তবে সন্ধ্যার পর হবিগঞ্জ থেকে দুর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com