শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযান ॥ ১৫টি যানবাহন আটক

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মইনুল হাসান ভূইয়ার নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে নিষেধ অমান্য করে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা বেপরোয়া গতিতে চলাচল করছে। এর ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। বারবার নিষেধ করার পরও কেউ আমলে নিচ্ছে না।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাসড়কের বড়চর, শায়েস্তাগঞ্জ, বাহুবলসহ বিভিন্ন এলাকায় ওসি মইনুল হাসান ভূইয়া নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় কাগজপত্র বিহীন ১১টি সিএনজি অটোরিকশা, ৪টি অটোরিকশা ও একটি মোটর সাইকেল আটক করা হয়। তাছাড়া সকল চালককে সতর্কতার সাথে যানবাহন চালানোর নির্দেশনা দেয়া হয়। আটক যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হয়।
ওসি জানান, ছোট যানবাহনের কারনে মহাসড়কে যানজট সৃষ্টি হয় এবং বড় ধরণের দূর্ঘটনা ঘটে। অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com