শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মহান বিজয় দিবস উপলক্ষে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন কলেজের লাইব্রেরীয়ান মোঃ কাউছার আহমেদ, গীতা পাঠ করেন সিনিয়র প্রভাষক কৃষ্ণ মোহন বনিক। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলী, সহকারী অধ্যাপক মুজিবুল হক, সিনিয়র প্রভাষক আফজল মিয়া, সিনিয়র প্রভাষক আলী আজম, সিনিয়র প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, সিনিয়র প্রভাষক অজয় কুমার দাস, সিনিয়র প্রভাষক মোঃ সেলিম মিয়া, সিনিয়র প্রভাষক তাহমিনা সুলতানা, প্রভাষক শাহ মোছাঃ জাসিমা, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক নয়ন কুমার দাস,

প্রভাষক ফারজানা সুলতানা, প্রভাষক আলাউদ্দিন চৌধুরী, ক্রীড়া শিক্ষক তাহমিনা আক্তার রেজা, অফিস সহকারী হাফিজুর রহমান, হিসাব রক্ষক আলমগীর চৌধুরী, কম্পিউটার অপারেটর তাফাজ্জল হক প্রমুখ।
রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক কৃষ্ণ মোহন বনিক। অনুষ্ঠানে সফলে সহযোগিতা করেন মোঃ নাসির, অঞ্জন কুমার দেব, সঞ্জিত কুমার দেব, মাধুরী রানী দেব, অলি আহমেদ, বন্দন সরকার ও সাবিত্রী রানী দেব।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী বলেন, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে ১৯৭১ সনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়েছিলেন। তাই আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র। তিনি জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তিনি অনুষ্ঠান সফল করায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com