শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

রিচি গ্রামের কৃতি সন্তান শারমিন আক্তার ঋতু’র যুক্তরাজ্য থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃতি সন্তান শারমিন আক্তার ঋতু যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সায়ন্স ইন মেনেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন। প্রথম শ্রেণীর ঠিকাদার এমদাদুর রহমান বাবুল ও নাজমা আক্তারের একমাত্র মেয়ে এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের ভাতিজি। শারমিন আক্তার ঋতু গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের সুনামধন্য ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সনদ প্রদান করা হয়।


শারমিন আক্তার ঋতু শিক্ষাজীবন শুরু হয় হবিগঞ্জ দি রোজেস কালেক্টরেট স্কুল থেকে। হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় ১ম শ্রেণিতে এইচএসসি পাশ করেন। শারমিন আক্তার ঋতু সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ (অনার্স) পাশ করেন। পরে উচ্চ শিক্ষা গ্রহণে ২০২১ সালে যুক্তরাজ্য গমণ করেন। সেখানে যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঋতুর সফলতায় তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ বাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com