শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নিজামপুর-রাজিউড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল পৃথক অনুষ্ঠানে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। এমপি আবু জাহির নিজামপুর ইউনিয়নে ৪৫০ ও রাজিউড়া ইউনিয়নে ৪৮০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবসময় মানুষের পাশে থাকি। আমরা যারা আওয়ামী লীগ করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা পালন করি। কিন্তু বিএনপি সবসময় মানুষের পাশে না থেকে শুধু নির্বাচন আসলে জ্বালাও-পুড়াও করে ক্ষমতায় আসতে চায়। তিনি বিএনপি নেতাদের মিথ্যাচার থেকে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ বদরুল করিম দুলাল, নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজ, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন মাস্টারসহ ইউপি সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com