শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ফেস্টুন সড়িয়ে ফেলায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ॥ পুনরায় স্থাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি পয়েন্ট’সহ বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর এমপি চাই ব্যানার, পেস্টুন, বিল বোর্ড একটি বিশেষ মহল এর ইন্ধনে খুলে ফেলেছে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কতিপয় লোকজন। সওজের গাড়ি দিয়ে উক্ত পেষ্টুন, ব্যানার ও বিল বোর্ড গুলো খুলে নিয়ে যাওয়ার সময় ট্রাক বোঝাই মালামাল স্থানীয় নেতাকর্মীরা আটক করেন। মুহুর্তের মধ্যে এ খবর ছাউর হলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। এক পর্যায়ে খুলে নেয়ার আধা ঘন্টার মধ্যে সওজের লোকজনের নিজ দায়িত্বে খুলে নেয়া ব্যানার, পেষ্টুন ও বিল বোর্ড গুলো পুণঃরায় নির্ধারিত স্থানে পুণঃ স্থাপন করে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংম্ভলিত ছবিসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীকে এমপি চাই দলীয় নেতাকর্মীদের লাগানো ব্যানার, পেষ্টুন ও বিল বোর্ড গুলো খুলে নেয়ার ইন্ধন দাতা ও ঘটনার সাথে জড়িত সওজের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সওজের লোকজন বলছেন ভুল বুঝাবুঝি হয়েছে, যে গুলো আমাদের লোকজন খুলেছে আমরা নিজ দায়িত্বে এসব পেস্টুন ব্যানার লাগিয়ে দিবো। বাকি গুলো কে বা কারা খুলেছে সেটা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com