শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে আয়কর মেলার সমপনী অনুষ্ঠানে-জেলা প্রশাসক আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার বলেছেন, রাষ্ট্র ও সরকারকে শুধু রা নয় দেশের উন্নয়ন সহ সার্বিক কর্মকান্ড তরান্বিত করতে হলে আয়কর প্রদানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য প্রচার প্রবাকান্ডার মাধ্যমে জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি সরকারের রাজস্ব খাতকে আরো সমৃদ্ধ করতে হবিগঞ্জের করদাতার সংখ্যা অন্তত ১০ হাজারে পৌছানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনে সংশ্লিস্ট কর কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
জাতীয় আয়কর দিবস-২০১৩ উপলক্ষে দু’দিন ব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কর অঞ্চলের উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আয়কর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন। এসময় বক্তারা, হবিগঞ্জে কর প্রদানে ব্যক্তিদের নতুন তালিকা তৈরীর জন্য কর কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সমাপনী আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com