মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে নিখোঁজের ২ দিন পর গ্যাস ফিল্ড কর্মচারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোঃ তফছির মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাধবপুর থানার পুলিশ উপজেলার শাহজিবাজার এলাকার গ্যাস ফিল্ডের একটি তেলের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ জলিল মিয়ার পুত্র। পরিবার সূত্রে জানা যায়, মোঃ তফছির পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করতেন। রবিবার (১১ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকাল ৮ ঘটিকার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তফছিরের মা মোছাঃ সুফিয়া খাতুন জানান, ৪ ছেলে, ১ মেয়ের মাঝে তফছির সবার বড়। বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় হয়ে পড়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে সিসি ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকে তফছির মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com