শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সাংবাদিক শাহ্ সুলতানকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ইউপি সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর নদীর বড় ব্রীজের উপর এ হামলার ঘটনা ঘটে। শাহ সুলতান আহমেদ দীঘলবাক ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য, দৈনিক প্রতিদিনের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি।
জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের ইউপি সদস্য শাহ সুলতান আহমেদ ওই ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুস শহিদের সন্তানের একটি জন্ম-নিবন্ধন কার্ড বাড়িতে পৌঁছে দেন। এরপর শাহ সুলতান আহমেদ হেটে হেটে নিজ বাড়ি দরবেশপুরে ফেরার পথিমধ্যে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর নদীর বড় ব্রীজের উপর পৌঁছামাত্রই পিছন দিক থেকে ৬-৭জন দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে দেশীয় দাঁড়ালো অস্ত্রদিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিক শাহ সুলতানের উপর হামলার খবরে তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে ছুটে যান নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নবীগঞ্জের সাংবাদিক সমাজ। অতিদ্রুত জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তারা।
গুরুতর আহত সাংবাদিক শাহ সুলতান আহমেদ জানান, পূর্ব শত্রুতা ও নির্বাচনী প্রতিহিংসার জের ধরেই তার উপর হামলা হয়েছে। এ ঘটনার জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে সাংবাদিক সুলতানকে দেখতে গিয়েছি, অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com