সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় লক্ষ টাকা জরিমান

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ও বিক্রয় করায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সে চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার কমলনগর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে এবং বিএনপি চৌমুহনী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলার কমলনগর নামক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি আদেশ প্রতিপালন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মইনুল ইসলাম মইন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্টে ওই ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন জানান বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com