মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর সাড়ে ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এম রশীদ আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম প্রমুখ।
সভা শেষে দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com