শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে গ্যাস সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে সিএনজি ভাড়া ॥ ভোগান্তি চরমে

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্যাস সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে সিএনজি অটোরিকাশা ভাড়া। হবিগঞ্জ সিএনজি স্টেশন থেকে শায়েস্তাগঞ্জ ও মিরপুর সড়কে আগের ভাড়ার চেয়ে ১০/২০ টাকা করে বেশি নেয়া হচ্ছে। হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গে নেয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের ঝগড়া হচ্ছে। অনেক যাত্রী পরিবহন শ্রমিকদের হাতে নাজেহালও হচ্ছেন। বিদুৎ সাশ্রয়ে সরকার সপ্তাহে ১ দিন পেট্টোল পাম্প বন্ধ রাখার নির্দেশ দেয়। আর অজুহাতে গ্যাস সংকট দেখিয়ে হুট করেই কাউকে কিছু না বলে সিএনজি অটোরিকশাতে ১০/২০টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা। সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে ােভের অন্ত নেই সাধারণ যাত্রীদের। যাত্রীরা অভিযোগ তুললেও পরিবহন সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা। এই অবস্থায় পরিবহন চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আগে ছিল ২৫ টাকা, এখন ৩০/৩৫ টাকা, নতুন ব্রিজ ছিল ৩০ টাকা এখন ৪০ টাকা, বাহুবল ছিল ৪০ টাকা এখন ৫০ টাকা, মিরপুর ৩০ টাকা, এখন ৪০ টাকা, সাধুর বাজার ৩০ টাকা, এখন ৪০ টাকা, কটিয়াদি ২০ টাকা এখন নেয়া হচ্ছে ৩০ টাকা, এ ছাড়া বুল্লা ৩০ টাকার স্থলে ৪০ টাকা, বামৈ ৪০ টাকার স্থলে ৫০ টাকা, মুড়াকড়ি ৬০ টাকার স্থলে ৭০ টাকা, বানিয়াচংয়ে ৫০ টাকার স্থলে ৮০/১০০ টাকা, নবীগঞ্জে ৫০ টাকার স্থলে ৬০ থেকে ৭০ টাকা করে। তবে চালকরা বিষয়টি স্বীকার করে জানান, সারাদিন লাইনে দাড়িয়েও গ্যাস পাওয়া যায়না। এ ছাড়া গ্যাস সংকটের কারণে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে এলপি গ্যাস দিয়ে চালানো হচ্ছে সিএনজি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com