বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে জাল টাকার সরবরাহ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে জাল টাকার সরবরাহ বাড়ছে। সেই সাথে বাড়ছে নারী ছিনতাইকারীর সংখ্যা। গরুর বাজার ও বিভিন্ন শপিং মলে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয় কিছু কিছু ব্যাংক থেকেও অসতর্কতাবশত জাল টাকা পাচ্ছেন গ্রাহকরা। আর একটি সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারী শহরের বিভিন্ন শপিংয়ে আসা নারীদের কাছ থেকে সুযোগ বুঝেই মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা, কৌশলে নিয়ে যায়। অনেক নারীরা হাতেনাতে আটক হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসব ধান্ধায় জড়িয়ে পড়ে। আর এসব নারীরা বেশিরভাগ নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। ওই এলাকার কিছু যুবক বিভিন্ন জাল টাকা হবিগঞ্জ শহরের গরুর বাজারে ছড়িয়ে দিচ্ছে। গতকাল বুধবার বিকালে ঘাটিয়া বাজার এলাকার শপিং মলে ছিনতাই করতে গিয়ে ধরমন্ডল গ্রামের রুবিনা ও জাহেরা খাতুন নামের দুই নারী আটক হয়। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com