বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে মেম্বার আজিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মেম্বার বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আজিম উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলার প্রতিবাদে গত সোমবার (১৩ জুন) দুপুরে প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ইনাতগঞ্জ বান্দের বাজারে ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান নোমান হোসেনের সভাপতিত্বে ও এসএম লিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত, প্যানের চেয়ারম্যান -২ রাজু আহমদ, মেম্বার কল্যাান এসোসিয়েশনের হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব খসরু, লন্ডন প্রবাসী ফিরোজ মিয়া, নুর আলী, মতচ্ছির রহমান,দেলোয়ার হোসেন, রাসেল আহমদ, গোলাম হায়দার, খালেদ মাসুদ, মহিলা মেম্বার শামসুন্নাহার, গোলশানা বেগম, রেবা রানী সরকার, নাজমা বেগম, রসমালা বেগম, রবিউল হোসেন প্রমূখ। সভায় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। ন্যাক্কারজনক হামলায় ঘটনাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য যে, গত ১০ জুন রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার আজিম উদ্দীন বাড়ী উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে প্রজাতপুর নামক স্থানে একদল অস্ত্রধারী তাকে নির্মমভাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম সহ পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন এবং ৩ জনকে গ্রেফতার করা হয়। আহত মেম্বার আজিম উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এখনো আজিম উদ্দীন শঙ্কামুক্ত নয় বলে তার চিকিৎসক জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com